বুধবার, ৫ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে টিলা কেটে লেক খনন

শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা দায়ের 

ফটিকছড়ি প্রতিনিধি

এবার অবৈধভাবে টিলা কেটে জলাশয় খনন করার দায়ে পেডরোলো গ্রুপের চেয়ারম্যান নাদের খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি  ) রাতে ভূজপুর থানায় মামলাটি দায়ের করেন নারায়ণহাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী।

আরো পড়ুন: ফটিকছড়িতে চা বাগান কর্মকর্তাকে এক বছরের কারাদণ্ড

এদিকে শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালী চা বাগানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাগান এলাকায় জবর দখল ও টিলা কাটার অভিযোগ থাকলেও এত দিন ধরা ছোঁয়ার বাইরে ছিলেন।

অন্যদিকে,২০১৭ সালে বন বিভাগের জায়গা অবৈধ দখলে নেয়ায় হালদা ভ্যালীর তৎকালীন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও সহকারী ব্যবস্থাপক রাজিব আহম্মদ জেল কাটেন। এছাড়াও বিভিন্ন সময় বাগান এলাকায অবৈধ উপায়ে টিলা ও বনের গাছ কাটায় স্থানীয় নারায়নহাট রেঞ্জ অফিস ২১ টি মামলা রজু করা হয়েছিল।

আরো পড়ুন: ফটিকছড়িতে চলছে ফসলি জমির টপ সয়েল কাটার মহোৎসব ; মানছেনা বিধি নিষেধ

উল্লেখ্য,  গতকাল ২৯ জানুয়ারী রবিবার বাগানের অভ্যন্তরে অবৈধ ভাবে টিলা কেটে লেক খননের খবর পেয়ে হালদা ভ্যালি চা বাগানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি।

এ সময় টিলা কাটা প্রমানিত হওয়ায় বাগানের সহকারী ব্যবস্থাপক মহসিনকে এক বছর এবং এস্কেভেটর চালক গৌতমকে এক মাসের সাজা দেন ভ্রাম্যমান আদালত। রাতে একই অপরাধে বাগান মালিক শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...