মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে আট রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড 

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো

কক্সবাজারে ২ লাখ পিস ইয়াবা পাচারের মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসাথে প্রত্যককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই আদালতের বেঞ্চ সহকারী ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মিয়ানামারের আকিয়াবের সিবপুরে মৃত সিকদার আলীর পুত্র মো. দইলা, পুত্তু জারিপাড়ার মীর আহাম্মদের পুত্র রবি আলম, একই এলাকার মো. হাফেজের পুত্র মো. আলম, মো. করিমের পুত্র মো. শফিকুল, মৃত মনুর পুত্র মো. নূর, মৃত নূরুল হাকিমের পুত্র নূরে আলম, মৃত লাল মিয়ার পুত্র, আলী আহামদ ও মৃত আবু সুফিয়ানের পুত্র নূরুল আমিন।

মামলা বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে প্রবেশকালে বোটসহ একটি বিশাল ইয়াবা চালান জব্ধ করে টেকনাফ কোস্ট গার্ডের একটি দল। ওই সময় বোটে থাকা আটজনকেও আটক করা হয়। পরে গণনা করে ওই চালানে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ঘটনায় কোস্ট গার্ড কর্মকর্তা এম জে উদ্দীন নামের এক বাদি হয়ে তখন টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...