মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

অপহরণের পর মাদ্রাসাছাত্রীকে দুবাই পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর এলাকা থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়া নলুয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ এলাকার আবু সুফিয়ান রানা (৩১) ও তার স্ত্রী শারমিন কাওসার হান্না (২২) এবং হাটহাজারীর চিপাতলী এলাকার নুরুজ্জামান (৫৫)।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে র‍্যাব জানায়, ভুক্তভোগী শিশুর বড় বোনের সঙ্গে দুবাই প্রবাসী মো. শহিদুল করিমের বিয়ে হয়। বিয়ের পর শহিদুল স্ত্রীকে নিয়ে দুবাই চলে যায়। সেখানে গিয়ে তিনি স্ত্রীকে বিক্রি করেন। এরপর তিনি শ্যালিকাকে দুবাই পাচারের পরিকল্পনা করেন। গত ৩ জানুয়ারি ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে অপহৃত হয়। তার পরিবার খোঁজ-খবর নিয়ে জানতে পারে এ ঘটনায় শহিদুল জড়িত। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজধানীর শাহ আলী থানায় শহিদুলসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব। একপর্যায়ে অপহরণের ঘটনায় জড়িত দুজনের অবস্থান চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় শনাক্ত হয়। শুক্রবার রাতে থানার চৌধুরী পাড়া এলাকার একটি বাসা থেকে আবু সুফিয়ান রানা ও তার স্ত্রী শারমিন কাওসার হান্নাকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে হাটহাজারীর চিপাতলী এলাকা থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। নুরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকালে সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন থেকে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অসহায় নারীদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুবাই পাচার করে। ভুক্তভোগী ছাত্রীকে সেখানে পাচারের উদ্দেশ্যে তারা অপহরণ করে। এজন্য ওই ছাত্রীকে চট্টগ্রাম ও আশেপাশের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল। গ্রেপ্তার তিনজনকে শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...