বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

লাইনের ৫ হাজার টাকা না দেওয়ার অসম্মতি, ফলে পরিকল্পিত হত্যাকাণ্ড -

সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা চালক খুন, গ্রেপ্তার ৪

অশোক দাশ, সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশাচালক একরাম হোসেন (২০) খুনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বাড়ককুণ্ড ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারককৃতরা হলো- সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের মো. তাজুল ইসলামের ছেলে মো. হাগেদ হোসেন (২০), পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাফরের ছেলে নূর আহম্মদ (৪০), বাড়ককুণ্ড ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ওরফে সাকিব (২০) ও একই এলকার উত্তর মাহমুদাবাদের মো. রুহুল আমিনের ছেলে মো. ইসমাইল হোসেন ওরফে রানা (২৪)।

আরো পড়ুন: সীতাকুণ্ডে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পিবিআই জানায়, নূর আহাম্মদের লাইনে সিএনজি চালাতেন নিহত একরাম হোসেন। তবে নূর আহম্মদের খোলা ‘দক্ষিণ বাইপাস সিএনজি অটোরিকশা মালিক সমিতি’তে ৫ হাজার টাকা লাইনের চার্জ দিতে অপরাগতা জানায় একরাম। তাই একরামকে খুনের পরিকল্পনা আঁটতে গত ২২ সেপ্টেম্বর সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে বৈঠকে বসেন তারা। সেখানে নূর আহম্মদ হত্যার ছক আঁকেন। ওদিন রাতে একরামের সিএনজি অটোরিকশাকে অনুসরণ করতে করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যম মহাদেবপুর এলাকায় ইপসা অফিসের সামনে পৌঁছলে গতিরোধ করেন তারা। সেখানে সবাই একরামকে উপর্যপুরি মারধর ও ছুরিকাঘাত করেন। একপর্যায়ে লোকজন বেড়ে গেলে একে একে অটোরিকশা ও বাসযোগে সটকে পড়েন। তবে স্থানীয়দের উপস্থিতিতে অবস্থা বেগতিক দেখে উদ্ধারের নাটক সাজিয়ে একরামকে হাসপাতালে নিয়ে যায় গ্রেপ্তার জাহেদ নামে এক সিএনজি চালক। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই নুরুল হুদা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। থানা পুলিশের পাশাপাশি মামলাটির ছায়াতদন্ত শুরু করে পিবিআই। একপর্যায়ে ২৫ জানুয়ারি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড করলে রিমান্ড শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালত আসামি নূর আহাম্মদ ও জাহেদ হোসেনের চার দিন এবং সাকিব ও রানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে আনার পর আসামিদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদেই এসব তথ্য বেরিয়ে এসেছে।

পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান বলেন, বেশ কয়েকজন অটোরিকশা চালকের সঙ্গে কথা বলে আসামিদের সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। পরে আরও কিছু সিএনজি অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কারণ কিছুটা পরিস্কার হয়। একপর্যায়ে দুজনকে শনাক্ত করতে সক্ষম হই আমরা। তাদের দেওয়া তথ্যে বাকি দুজনকেও আমরা গ্রেপ্তার করি। এরপর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। তাদের নিয়ে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত উদ্ধারে অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...