বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার রোল মডেল: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার রোল মডেল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, পৃথিবীর বুকে অসাম্প্রদায়িক চেতনায় দাঁড়িয়ে রয়েছে বহু ধর্ম, বর্ণ, গোত্র নিয়ে এক বাংলাদেশ। আর এই অসাম্প্রদায়িক চেতনার বেদীমূলে দাঁড়িয়ে বাঙালি দীর্ঘ নয়মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে।

আজ বৃহস্পতিবার নগরীর জেএম সেন হলে চট্টগ্রাম আইন কলেজ ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

আ জ ম নাছির বলেন, হাজার বছর ধরে এই অসাম্প্রদায়িক চেতনায় আমাদের মূলভিত্তি হয়ে পথ দেখিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

আমাদের আগামীর প্রজন্ম অসাম্প্রদায়িক চেতনায় বড় হোক। একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনে অসাম্প্রদায়িকতাই হোক মূল ভিত্তি এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।

ছাত্র-যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ শাখার সভাপতি অনিক নাথ আদিত্যের সভাপতিত্বে।

সাধারণ সম্পাদক সুমিত চৌধুরী সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, ইঞ্জিনিয়ার ইনিস্টিউট বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদার, অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, হিল্লোল সেন উজ্জ্বল, প্রণব সাহা, অ্যাডভোকেট ধৃতিমান আইচ, বাণী অর্চনা কমিটির আহ্বায়ক রাজিব পাল কাব্য, সদস্যসচিব এ্যানি গুপ্তা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...