বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুক্তি নবায়নে গড়িমসি, বার্সায় ফিরবেন মেসি?

ক্রীড়া প্রতিবেদক

লিওনেল মেসি পিএসজি যাওয়ার পর লিগ ওয়ানের ক্লাবটির ব্র্যান্ড ভেল্যু বেড়েছে। গত মৌসুমে ভালো না করলেও চলতি মৌসুমে প্যারিসের ক্লাবটির হয়ে দারুণ ছন্দে আছেন তিনি।

চলতি মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ। সেজন্য কাতার বিশ্বকাপের আগেই মেসিকে চুক্তি নবায়ন করার প্রস্তাব দিয়েছিল কাতারি অর্থে চলা পিএসজি।

বিভিন্ন সংবাদ মাধ্যম তখন জানিয়েছিল, কাতার বিশ্বকাপের আগে নতুন চুক্তিতে সই করবেন না লিও। কারণ বিশ্বকাপের পরই ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে পারেন লিও। ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা। এরপর তিনি ছুটিয়ে কাটিয়ে ফেরার আগে থেকেই তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে আসছে পিএসজি কর্তৃপক্ষ।

কিন্তু মেসি নতুন চুক্তিতে সই করছেন না। ফুটবল দলবদল বিশেষজ্ঞ ফ্যাবরিজিও রোমানো এবং বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল, মেসির পিএসজি’র সঙ্গে নতুন চুক্তি সময়ের ব্যাপার। ওই চুক্তি নিয়ে সন্দেহের জায়গা নেই। তবে এবার স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো দিলেন ভিন্ন তথ্য।

তিনি দাবি করেছেন, লিও পিএসজি’র সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না, ‘আজ পর্যন্ত, মেসির ইচ্ছে হলো পিএসজি’র সঙ্গে চুক্তি নবায়ন না করা। কাতার বিশ্বকাপে জয় তার চিন্তা-ভাবনা বদলে দিয়েছে। বরং তিনি অন্য কিছু নিয়ে ভাবছেন।’

জেরার্ড রোমেরো ‘ওই অন্য কিছু’ বিষয়টি কী তা পরিষ্কার করেননি। তবে সংবাদ মাধ্যম মার্কা মনে করেছে, মেসির বার্সায় ফেরার বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি।

এর আগে বার্সা কোচ জাভি বলেছিলেন, মেসির জন্য তাদের দরজা খোলা। ওই খোলা দরজা নিয়ে মৌসুম শেষে ফ্রি এজেন্টে তিনি নাকি কাতালান শিবিরে ফিরতে চান। অবশ্য যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি এবং সৌদি আরবের আল হিলালও তাকে কিনতে আগ্রহী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...