মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেম করে বিয়ে, তিন বছর পর যুবকের গলায় ফাঁস

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর খোয়াজনগর এলাকার ভাড়া বাসা থেকে মো. আমজাদ হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওই যুবকের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মৃত আমজাদ হোসেন নোয়াখালী জেলার রামগদী গ্রামের আমির হোসেনের ছেলে। আমজাদ তিন বছর আগে প্রেমের সম্পর্কে শিকলবাহা ৯নং ওয়ার্ডের লেদু ফকিরের মেয়ে রুমা বেগমকে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সে স্থানীয় একটি পোশাক কারাখানায় চাকরির পাশাপাশি অটোরিকশাও চালাতেন।

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন বলেন, সকাল ৮টার দিকে ওই যুবকের নিজ ঘর থেকে আমরা ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছি না।

তবে ধারণা করছি পারিবারিক মান-অভিমানের জেরে সে আত্মহত্যা করেছে।

বর্তমানে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কলেজ মর্গে নেওয়া হয়েছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...