সোমবার, ৩ আগস্ট ২০২৬

রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়হান ইসলাম , রাউজান

রাউজানে পুকুরের পানিতে ডুবে মো. ফাহিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি )দুপুর ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম একই এলাকার দিনমজুর মো. হেলালের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য তপন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ঘর থেকে খেলতে বেড়িয়ে যায় শিশুটি। পরে এক পর্যায়ে বিকেল ৩ টার দিকে শিশুটিকে ঘরের সামনের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকার লোকজন। সাথে সাথে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

জানা যায়, শিশু ফাহিম বাবা মায়ের সাথে রাঙ্গুনিয়া উপজেলার সৌদিয়া গেইট এলাকায় ভাড়া বাসায় থাকত। বিগত এক সপ্তাহ আগে ব্রাহ্মণহাটের লাল মিয়া শাহ ব্রিকফিল্ড এর সামনে ভাড়া ঘরে দাদির সাথে বেড়াতে আসে সে । আজই তার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আর যাওয়া হলো না।

শিশুটির মা তার ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মায়ের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। ছেলে হারানোর শোকে বারবার জ্ঞান হারাচ্ছিল শিশু ফাহিমের মা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...