রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দুই রাতে আট গরু চুরি; চোরের আতংকে খামারীরা

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ

চন্দনাইশে সম্প্রতি গরু চুরি বৃদ্ধি পাওয়ায় নির্ঘুম রাত কাটাচ্ছেন গরুর মালিকরা। এই নিয়ে আতংক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

গত ২০ ও ২১ জানুয়ারি দিবাগত গভীর রাতে চোরের দল চন্দনাইশ সদরস্থ হাজির পাড়া ও হাশিমপুর মোজাহের পাড়া এলাকা থেকে মোট ৮টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

জানা যায়,চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড হাজির পাড়া এলাকা থেকে মােহাম্নদ মিয়ার গােয়াল ঘরের তালা কেটে ২ লক্ষ টাকা মূল্যের ২টি ষাড়,দেড় লক্ষ টাকা মূল্যের ২টি গাভীা,পাশ্ববর্তী রৌশন আকতারের গােয়াল ঘর থেকে দেড় লক্ষ টাকা মূল্যের ২টি গাভী চোরের দল চুরি করে নিয়ে যায়। পরের দিন রাতে উপজেলা হাশিমপুর মোজাহের পাড়া ৪নং ওয়ার্ড থেকে মুন্সি মিয়ার ছেলে আবদুল গফুরের ২টি গরু যার মূল্য ২লক্ষ টাকার গরু চুরি হয়। এ ব‍্যাপারে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কমিশনার নুরুল ইসলাম চৌধুরী বাচার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,তিনি ঘটনাটি শুনেছেন। সাথে তিনি আরও বলেন সম্প্রতি গরু চুরি এলাকায় ব‍্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চোরেরা অস্ত্রসস্ত্র নিয়ে আসায় অনেক সময় গরুর মালিকেরা অসহায় হয়ে পড়ে। তিনি এ ব‍্যাপারে প্রশাসনের সাথে কথা বলবেন বলে জানান।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এব্যাপারে এখনো কেউ অভিযোগ/খবর পাননি। তবে খবর নিয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...