সোমবার, ৩ আগস্ট ২০২৬

বিপন্ন প্রজাতির ভাল্লুক পাচারকালে আটক ১

নিজস্ব প্রতিবেদক;  কক্সবাজার ব্যুরো অফিস

কক্সবাজারের চকরিয়ায় পাচারকালে বিপন্ন প্রজাতির দুটি ভাল্লুক শাবক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দীপক দাশ নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) জেলার চকরিয়ার পানখালী নামে এক গ্রাম থেকে ভাল্লুক শাবক দুটি উদ্ধার করা হয়।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

তিনি জানান, বিপন্ন প্রজাতির এশিয়ান দুটি ভাল্লুক শাবক পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে লুকিয়ে রাখার খবর পায় পুলিশ। এর সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীনের নেৃতত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান শুরু করে। এক পর্যায়ে পানখালী এলাকার দীপক দাশের বাড়ি থেকে শাবক দুটি উদ্ধার করা হয়। এসময় দীপক দাশকে আটক করা হয়।

পুলিশ সুপার জানান, আটক দীপক স্বীকার করেছে তিনি বন্যপ্রাণী পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন তিনি চকরিয়া থেকে নানা ধরনের বন্যপ্রাণী পাচার করে আসছিলো।

গ্রেপ্তার দীপক দাশের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...