শুক্রবার, ১ মে ২০২৬

হাটহাজারীতে কৃষি জমি ভরাট ও মহাসড়ক দখল: ইউএনও’র জরিমানা 

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে কৃষি জমি ভরাট ও মাটি দিয়ে মহাসড়ক দখল করায় মো. নাজিম উদ্দিন (৪২)কে  ৫ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সে উত্তর মেখল এলাকার আব্দুল গফুরের পুত্র।

আজ (২০ জানুয়ারি) সকাল ১১টায় মেখল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ  অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে একই স্থানে মাটি ভরাটের কাজ বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। অথচ নিষেধ অমান্য করে পুনরায় জমি ভরাট ও রাঙ্গামাটি মহাসড়কের মূল অংশের ৩/৪ ফিট পর্যন্ত দখল করে রেখেছে একটি চক্র।

অভিযানে সরেজমিন উপস্থিত হয়ে দেখা যায় কৃষি জমি ভরাটের পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে মাটি দিয়ে রাঙ্গামাটি মহাসড়কের বেশ কিছু অংশ দখল করে রাখা হয়েছে। এরূপ প্রেক্ষাপটে সড়ক পরিবহন আইন ২০১৮ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ অভিযুক্তকে তাৎক্ষণিক নগদ ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ অভিযানে অংশগ্রহণ করেন হাটহাজারী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বিক্রম চন্দ্র ভূইয়া ও থানার ফোর্স, মেখল ১ নম্বর ওয়ার্ড মেম্বার রাশেদুল আলম ও ৩ নং ওয়ার্ড মেম্বার মানুনুর রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, “কৃষি জমি সুরক্ষা ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে। সে মোতাবেক হাটহাজারীতে বিভিন্ন সময় মাইকিং করা হয়েছে ও আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আজকের অভিযানটিও তার অংশ। কৃষি জমি সুরক্ষা ও মহাসড়ক নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...