ফটিকছড়িতে মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আহমদ ছফা ইন্তেকাল করেছেন।
শুক্রবার (২০ জানুয়ারী) সকাল ৬ টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বাধ্যক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা রেখে যান।
জানা গেছে, বিকাল ৩ টায় রাষ্ট্রীয় সন্মান জানানোর মধ্যে দিয়ে ফটিকছড়ি কলেজ মাঠে প্রথম জানাযা, বাদে আছর নিজ বাড়ি দক্ষিন সুন্দরপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
