সোমবার, ৩ আগস্ট ২০২৬

টেকনাফে নিরীহ মানুষকে ইয়াবা কারবারি সাজিয়ে মামলা তিন পুলিশের শাস্তি 

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো অফিস

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যবসায়িকে ইয়াবাকারবারী সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মামলার বাদী ও তদন্তকারী তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে সহকারী বেঞ্চকে নির্দেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত-৪। 

পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপুরণ দেয়ার নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে এই সংক্রান্ত আদেশের রায় প্রকাশ করে আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম ও ভিকটিম ইসমাইলের আইনজীবী রফিকুল ইসলাম।

রায়ে বলা হয়, গত ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হাসাইন্নার টেকের বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইলকে আটক করে টেকনাফ থানা পুলিশ।

তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় মোহাম্মদ ইসমাইল ইয়াবা ব্যবসায়ী। ওইদিন রাত দেড়টায় তাকে আটক করে ক্রস ফায়ারের ভয় দেখায়। পরে তাকে গুলিও করা হয় ডান পায়ে। তার ডান পা এখন পুরোপুরি শরীর থেকে বিচ্ছিন্ন।

আদালতের প্রকাশিত রায়ে আরো উল্লেখ করা হয়, আহত মোহাম্মদ ইসমাইলের কাছে ৩ হাজার ইয়াবা, দুটি অস্ত্র জব্দ এবং পুলিশকে হত্যা চেষ্টা অভিযোগ এনে ব্যবসায়ীর বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করে জেলে পাঠায় পুলিশ।

মামলা চলাকালীন বাদী পক্ষের সাক্ষী ও জেরায় মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সম্পৃক্ততা, তার কাছ থেকে অস্ত্র উদ্ধার ও পুলিশকে হত্যা চেষ্টার কোন সত্যতা পায়নি আদালত।

গেল ১ ডিসেম্বর ব্যবসায়ি ইসমাইলকে নির্দোষ উল্লেখ করে মামলা থেকে খালাস দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ-৪ মোশাররফ হোসেন।

বৃহষ্পতিবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশে বলা হয়, বাদী এসআই মাশরুরুল হক, তিন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ আলম চৌধুরী, এসআই ওমর ফারুখ ও এসআই সরুজ রতন আচার্য্য ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইলকে ফাঁসানোর চেষ্টা করেছেন। আদালত এই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজু করতে সহকারী বেঞ্চকে নির্দেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...