সোমবার, ৩ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে ৪ ব্যক্তিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি

ফটিকছড়ি নাজিরহাট ও  পৌর এলাকায় মিথ্যা তথ্য দিয়ে “আবাসিক” ক্যাটাগরির বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে বাণিজ্যিক কার্যক্রম চালানোর অপরাধে ৪ ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান চালান।

অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ বিল ফাঁকি দিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা চার্জ স্টেশন স্থাপন করার অপরাধে আনোয়ার হোসেন, মো: মহসিন,  মো: ইলিয়াছ এবং নাজিরহাট পৌরসভার মো: মুন্সিকে আটক করা হয়। এসময় বিদ্যুৎ আইনে প্রত্যেককে ২০ হাজার টাকা করে ৪ জন আসামীকে সর্বমোট ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি জানান, এসব অবৈধ সংযোগ প্রদানের সাথে জড়িত কর্মচারী এবং সংশ্লিষ্ট মিটার রিডারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান। সারা উপজেলা জুড়ে সকল প্রকার অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য প্রদানের অনুরোধও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...