সোমবার, ৩ আগস্ট ২০২৬

মহেশখালীতে প্যারাবন নিধন করে চিংড়িঘের  

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো অফিস

কক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে চিংড়িঘের তৈরি করতে নির্বিচারে ধ্বংস করা হয়েছে প্যারাবন বা ম্যানগ্রোভ ফরেষ্ট ।

গত মঙ্গলবার  মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজি পাাড়ার পাড়া বগাচতর ঘোনার পশ্চিম পাশে অবৈধভাবে চিংড়িঘের তৈরী করতে নির্বিচারে প্যারাবন কেটে ফেলা হচ্ছে।

ইতিমধ্যে অন্তত ২০০ একর বনভূমি দখল করে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে বনের দুই হাজার বাইন ক্যাওডাগাছ কাটা পড়েছে। বাঁধ নির্মাণের কাজ অব্যাহত থাকায় প্যারাবনের অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জের ঝাপুয়া বিটের অধীন কালাগাজি পাড়ার বগাচতর ঘোনার পশ্চিমে দুই সপ্তাহ ধরে প্যারাবনের গাছ নিধন চলছে। ভূমিদস্যূরা শতাধিক শ্রমিক দিয়ে দিনদুপুরে প্যারাবন গাছ কাটার পর খননযন্ত্র দিয়ে চিংড়িঘেরের জন্য বাঁধ নির্মাণ করছে। তবে মঙ্গলবার দুপুরে প্যারাবনের গাছ কেটে বাঁধ নির্মাণের সময় স্থানীয় বনকর্মীরা বাধা দেন। এ সময় বনের গাছ কাটা ও বাঁধ নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকেরা পালিয়ে যান।

এ বিষয়ে বন বিভাগের ঝাপুয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল হক বলেন, মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি চক্র কয়েক দিন ধরে প্যারাবন নিধন করেই চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করছে। বনকর্মীরা মঙ্গলবার ও বৃহস্পতিবার দুই দফা অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত চিংড়িঘেরের বাঁধ কেটে দিয়েছে। প্যারাবনের গাছ কেটে বাঁধ নির্মাণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা এস এম আনিসুর রহমান বলেন, চিংড়িঘেরের জন্য বাঁধ করতে গিয়ে প্যারাবনের ছোট-বড় মিলে অন্তত দুই হাজার বাইনগাছ কাটা পড়েছে। এতে বন বিভাগের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা এস এম আনিসুর রহমান বলেন, ভূমিদস্যূরা প্রথমে শ্রমিক দিয়ে প্যারাবনের গাছ কাটে। পরে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে বনের জমিতে অবৈধভাবে চিংড়িঘেরের বাঁধ তৈরি করে। তবে পশ্চিম পাশের বাঁধ নির্মাণকাজ শেষ হলেও উত্তর ও দক্ষিণ পাশের বাঁধ নির্মাণ করতে পারেনি তারা। ফলে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে বাঁধের কয়েকটি স্থানে কেটে দিয়ে অন্তত ১০০ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, প্যারাবন নিধন করায় পরিবেশের কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা বলার মতো নয়। কিন্তু এ নিয়ে বন বিভাগের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে‌।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...