শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে ইয়াবা খুঁজতে গিয়ে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২ 

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে এক কোটি ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার(১৮ জানুয়ারি)  সকালে পৌরসদর বাস ষ্ট্যান্ড এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশী করে তাদের জুতোর মধ্যে বিশেষ কায়দায় রাখা ২০টি স্বর্ণের বার (ওজন ২৩৩২.১১ গ্রাম) উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিন বিকালে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের পাল পাড়ার সুনীল পালের ছেলে বাসু পাল প্রকাশ সুমন (৩৫) এবং  বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের মৃত শশাংক পালের পুত্র রতন পাল (৬০)। তবে তারা দুই জনই বর্তমানে  কোতোয়ালী থানাধীন পাথরঘাটা নজুমিয়া লেইনে বসবাস করছেন।

থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার সকাল থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়। এ কারণে সকাল ৮টার দিকে থানা পুলিশের একটি দল যানজট নিরসনে সহযোগিতার লক্ষ্যে পৌরসদর বাস ষ্ট্যান্ড এলাকায় যান। এসময় পৌরসদর বাস ষ্ট্যান্ডে সংবাদপত্র লেখা একটি মাইক্রোবাস থেকে নেমে একটি বাস কাউন্টারে বসে দুই স্বর্ণ পাচারকারী উপরোক্ত সুমন ও রতন পাল। তাদের চলা ফেরা সন্দেহজনক হওয়ায় তাদের কাছে ইয়াবা আছে সন্দেহ করে সেখানে দায়িত্বরত এস.আই পাপেল রায় সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের জুতার ভেতরে স্বর্ণের বার আছে। এতে পাপেল ঘটনাটি অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদকে অবগত করলে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে সেগুলো উদ্ধার করেন। পরে থানায় এনে জুতোর ভেতর থেকে একে একে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩২.১১ গ্রাম।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে থানার এস.আই পাপেলসহ সঙ্গীয় ফোর্স যানজট নিরসনের কাজে পৌরসদর বাস ষ্ট্যান্ডে যায়। সেখানে দুই ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে মূলত তাদের কাছে ইয়াবা আছে মনে করে জিজ্ঞাসাবাদ করে। এসময় জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে তারা স্বীকার করে যে তাদের কাছে স্বর্ণের বার আছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী জুতার ভেতর থেকে এক কোটি ৭০ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ বিষয়ে বিকালে সীতাকুণ্ড থানায় মামলা (তাং ২৬ তাং ১৮.০১.২৩ইং) দায়ের হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...