আনোয়ারা উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ধানপুরা বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জানান, ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোঃ শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ট্রাক ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
