সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে মো. আদনান নাবিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৭ জানুয়ারি) দুপুর সোয়া ১টার সময় উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামে ঘটনা ঘটে।নিহত শিশু নাবিল একই এলাকার আব্দুর রহিমের ছেলে।
শিশু নাবিলের চাচা আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
তিনি জানান, নাবিল দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একঘন্টা পর দেহ পুকুরে ভেসে ওঠে। পরে আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
