সোমবার, ৩ আগস্ট ২০২৬

আমানতে সুদের হার তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

নয়ন শীল

চলতি অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ব্যাংকের আমানতের ওপর বেঁধে দেয়া সুদ হারের সীমারেখা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।ফলে এখন হতে আমানতের সুদ হার নিজেরাই নির্ধারণ করে গ্রাহককে ইচ্ছেমতো হারে সুদ দিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

রবিবার ১৫ জানুয়ারি  বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ঘোষিত মুদ্রানীতিতে ২০২২–২৩ অর্থবছরের শেষ ছয় মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে এ কথা বলা হয়েছে।

আমানতে সুদের সীমা পুরোপুরি তুলে নেয়ার কথা উল্লেখ করে গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ব্যাংকগুলি এখন হতে সামর্থ্য অনুযায়ী আমানতের সুদ দেবে।আমানতের প্রবৃদ্ধি এখন ৮ শতাংশে নেমে গেছে। এর মধ্যে ৫ শতাংশ ব্যক্তি আমানত। ব্যাক্তি আমানত ঠিক থাকলেও সরকারি ও প্রাতিষ্ঠানিক আমানত কমে গেছে। আমরা একটা ভালো সময়ের জন্য অপেক্ষা করছি। যখন ইকোনমিক অবস্থা ভালো হবে তখন আস্তে আস্তে ঋণের সুদ হার তুলে নেয়া হবে।

জানা যায়, নতুন মুদ্রানীতিতে ভোক্তা ঋণে সুদ হার ৩ শতাংশ বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। তবে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদ আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা যায়, বর্তমানে ব্যাংকের সব ধরনের ঋণের ক্ষেত্রে সুদ হার ৯ শতাংশে বেঁধে রাখা হলেও এখন ভোক্তা ঋণের সুদ হার বাড়িয়ে ১২ শতাংশ পর্যন্ত করতে পারবে ব্যাংকগুলো। নতুন মুদ্রানীতিতে শিল্পঋণসহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদ হার বাড়ানোর সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে বাংলাদেশ ব্যাংক বলেছে, অন্যান্য ঋণের বেঁধে দেয়া সুদের হার তুলে নেয়ার বিষয়টি বিবেচনাধীন থাকবে।

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাসে আমানত-ঋণের সুদ হারে যেকোনো ঋণের সর্বোচ্চ সুদ হার হবে ৯ শতাংশ ও আমানতের সর্বোচ্চ সুদ হার ৬ শতাংশ নিদির্ষ্ট করে দেয় বাংলাদেশ ব্যাংক।পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। কিন্তু ঋণের সুদ নির্দিষ্ট থাকায় ঋণ ও আমানতের সুদের মধ্যে সমন্বয় করতে গিয়ে বিপাকে পড়ছে ব্যাংকগুলো। এ জন্য ঋণ ও আমানতের সুদ হার তুলে নেয়ার দাবি জানিয়ে আসছিল ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টার কিছু পরে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা...