সোমবার, ২৪ আগস্ট ২০২৬

টেকনাফ ও সেন্টমার্টিনে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশী মাদক উদ্ধার

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ও ৪২টি বস্তার ভেতরে ১ হাজার ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে দায়িত্বরত কোস্টগার্ড জওয়ানেরা। তবে উভয় অভিযানে মাদককারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

১৪ জানুয়ারী রাত ১টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন তুলাতলী ঘাট থেকে এসব উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আব্দুর রহমান জানান,  মেরিন ড্রাইভ সংলগ্ন ঘাটে টহল দেওয়ার সময় তুলাতলী ঘাট দিয়ে এক ব্যক্তি সাদা রংয়ের বস্তা কাঁধে নিয়ে আসতে দেখে থামার জন্য সংকেত দেওয়া হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করায় সে নিরুপায় হয়ে জঙ্গলে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে জালের মধ্যে লুকানো ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অপরদিকে ভোররাত সাড়ে ৩টায় সেন্টমার্টিনে বিসিজি ষ্টেশনে দায়িত্বরত জওয়ানেরা শাহপরীরদ্বীপ দক্ষিণ বীচ এলাকায় কাদার মধ্যে লুকানো অবস্থায় ৪২টি বস্তা উদ্ধার করে। এতে ১ হাজার ৫ বোতল বিদেশী মদ পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ও বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...