বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি চোরা পথে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি চোরা পথে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে এমন অভিযোগ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না জেনেই নানা ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে বিএনপি।

আজ শনিবার বিকেলে ধানমন্ডি ৩/এ সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিলেও নিশ্চিত পরাজয় জেনে, নানা ষড়যন্ত্রের মাধ্যমে চোরা পথে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বিএনপি। আন্দোলনের নামে তারা যে নাশকতা করছে, জ্বালাও পোড়াও করছে, সেটা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি নানা দলের সমন্বয়ে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেয়া হবে না। তবে দেশের জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি আমাদেরকে অবশ্যই দেখতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, এ বিশৃঙ্খল পরিবেশে এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না।

নির্বাচনে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, তাদের কাছে আমাদের দায় আছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং জনগণের সম্পদ ও সম্পত্তিকে প্রটেকশন দিতে হবে।

কাদের বলেন, বিএনপির আন্দোলনে কোনো বাধা দেবে না আওয়ামী লীগ। তবে আন্দোলনের নামে বাস পোড়ানো, যানবাহন ভাঙচুর করবে। এমন সহিংসতার পরিকল্পনা করছে। এটা মানা হবে না। জনগণকে সাথে নিয়েই আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির উদ্দেশ্য হলো শেখ হাসিনার সরকারকে উৎখাতে ষড়যন্ত্রমূলকভাবে আন্দোলন করতে চায়।

সহিংসতার মধ্য দিয়ে সরকার পতনের ক্ষেত্র তৈরি করছে তারা। বিএনপি বাংলাদেশে আরেকটা ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, যার বেনিফিশিয়ারি হতে চায় তারা। এ জন্যই তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে।

আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি ক্রয়ের বিষয়ে গণমাধ্যমে আসা খবর সম্পর্কে জানতে চাওয়া হলে কাদের বলেন, এ বিষয়ে তিনি অবগত নয়। তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...