বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

এ বছরের নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

চলতি বছরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া নতুন বইগুলোকে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, ২৩, ২৪ ও ২৫ সাল এই তিন বছর মিলে নতুন শিক্ষা-কার্যক্রম বাস্তবায়ন হবে। নতুন শিক্ষাক্রমে এ বছর যে বইগুলো দেওয়া হয়েছে, সেগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ এবং ‘একুশ শতকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষা-কার্যক্রমে যেতে হলে সেটি কিন্তু অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আমরা এখনও সেই স্টেজের মধ্যেই আছি।

গত বছর সারা দেশের ৬২টি মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এগুলো (এ বছরের দেওয়া নতুন বই) চালনা করেছি। সেখাকার অসাধারণ সাড়া পেয়েছি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। কিন্তু তারপরেও এ বছর আমাদের সব প্রতিষ্ঠানে (৩৩ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে) আমরা পরীক্ষামূলক সংস্করণ হিসেবে নতুন এই বইগুলো দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে এবং শিক্ষাবিদদের কাছ থেকে ফিডব্যাক নিব এবং সাড়া বছর এগুলোকে পরিমার্জন-পরিশীলন করব।

কাজেই এবার ষষ্ঠ, সপ্তম ও প্রথম শ্রেণিতে যে বইগুলো দেওয়া হয়েছে সেই বইয়ে ভুল থাকতে পারে, বইগুলোতে যে বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সেখানে কারো কারো অস্বস্তি থাকতে পারে, আপত্তি থাকতে পারে।

আপনারা সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা আগামী বছর সেগুলো সংশোধন করব এবং বাকি ক্লাসের বইগুলো সেই আলোকে তৈরি করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...