শনিবার, ১ আগস্ট ২০২৬

পটিয়ায় গভীর রাতে প্রাচীন মন্দিরে দুর্ধর্ষ চুরি

৪০ ভরি স্বর্নালংকার লুট

পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে প্রায় ৭০০ বছরের সুপ্রাচীন মন্দির ” শ্রী শ্রী বুড়া কালী মন্দিরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

১৪ জানুয়ারি গভীর রাতে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী জানান, রাত আনুমানিক ৩টার পর তালা ভেঙ্গে প্রবেশ করে চোরেরা। তারা মন্দিরের দেবীর প্রায় ৪০ ভরিরও বেশি স্বর্ণালংকার সহ দান বাক্সের সমস্ত টাকা লুট করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে চোরের মুখ দেখা না গেলেও এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানায়, পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ এসেছে। আমরা সব কিছু পর্যালোচনা করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

এদিকে হিন্দু ধর্মালম্বীদের নিকট তীর্থপীঠ হিসেবে পরিচিত এই মন্দিরে এমন চুরির ঘটনায় হতবাক হয়েছেন অনেকেই।

পটিয়া জন্মাষ্টমী পরিষদের আহ্বায়ক মাষ্টার শ্যামল দে বলেন, ৭০০ বছরের ঐতিহ্য সমৃদ্ধ একটি মন্দিরে এমন চুরির ঘটনায় সনাতনী সমাজ মর্মাহত। প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার সমাধান প্রত্যাশা করেন তিনি সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...