সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন।

শনিবার (১৪ জানুয়ারি) তিনি ঢাকায় আসছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। এছাড়া, মানবাধিকার, শ্রম অধিকারের বিষয়টি আলোচনায় আসবে।

ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ডোনাল্ড লু ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন। ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সফর করবেন।

বাংলাদেশে তার সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকারসহ নানা ধরনের অগ্রাধিকার বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখার চার দিনের সফরে বাংলাদেশে আসেন। সফর শেষে তিনি মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ত্যাগ করেন। তার সফরের পর চলতি মাসে ডোনাল্ড লু হবেন বাংলাদেশ সফরকারী দ্বিতীয় কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

সফরকালে আইলিন লোবাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নানা ইস্যুতে বৈঠক হয়েছে।

লু’র সফরে আলোচনার বিষয়ে কূটনৈতিক অন্য একটি সূত্র বলছে, ডোনাল্ড লু মার্কিন পররাষ্ট্র দপ্তরের গুরত্বপূর্ণ কর্মকর্তা। অবশ্যই এ সফরে ওয়াশিংটনের কিছু এজেন্ডা নিয়েই আসছেন তিনি। আশা করা হচ্ছে, লু বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সব দলের অংশগ্রহণের বার্তা দেবেন। পাশাপাশি তিনি মানবাধিকার পরিস্থিতি, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলবেন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ঢাকায় এক অনুষ্ঠানস্থলে হঠাৎ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে ধরাকে কেন্দ্র করে ওয়াশিংটনের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়। সেই প্রেক্ষাপটে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের চলমান সফরগুলো নিয়মিত হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।

গত ৩০ বছর যাবৎ যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পররাষ্ট্র কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ডোনাল্ড লু। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর (অ্যাসিসটেন্ট সেক্রেটারি) দায়িত্ব পান লু। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী এ কর্মকর্তার নাম বিশেষ আলোচনায় আসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য থেকে। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারানোর পেছনে লু’কে দায়ী করেছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার।আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...