বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে ভরপুর

ফরিদুল আলম শাহীন, ব্যুরো প্রধান, কক্সবাজার

সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের সমুদ্র সৈকতে নোনাজল ও বালিয়াড়িতে মেতেছেন লাখো পর্যটক। লোকে লোকারণ্য সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রস্নানে নিরাপত্তায় সার্বক্ষণিক টহল দিচ্ছেন লাইফ গার্ডকর্মীরা।

আজ শুক্রবার বেলা ১১টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায়, সাগরতীরজুড়ে লোকে লোকারণ্য।

বালিয়াড়ি থেকে শুরু করে সাগরের নোনাজল সবখানে মানুষ আর মানুষ। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষের ভিড় সাগরতীরে।

এক পর্যটক বলেন, এটা ঘুরে বেড়ানোর উপযুক্ত সময়। তাই পরিবার নিয়ে কক্সবাজার ছুটে এলাম। বেশ আনন্দ করছি।

আরেক পর্যটক বলেন, সাগরের টানেই কক্সবাজার ছুটে আসা। বিশেষ করে, যখনই ছুটি পাওয়া যায় তখনই কক্সবাজার ছুটে আসতে মন চায়। তাই সাপ্তাহিক ছুটির দিনে প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়াতে কক্সবাজার আসা।

সৈকতের জেড স্কি চালক মোর্শেদ বলেন, লাখো মানুষ সৈকতে ভিড় করেছেন। পর্যটকরা কক্সবাজার আসলেই আমরা বেশি খুশি হই। কারণ, পর্যটকরা জেড স্কিতে উঠে নীল সাগর দেখবে এবং আমাদের ভালো আয় হবে। সেই হিসেবে খুব ভালো ব্যবসা হচ্ছে।

ফটোগ্রাফার আব্দুর গফুর বলেন, সপ্তাহের অন্যান্য দিন আয় হয় এক হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা। কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটি দিনে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পর্যটকদের ছবি তুলে ২ হাজার টাকা আয় হয়েছে।

পর্যটকদের বেশির ভাগই সমুদ্রস্নানে ব্যস্ত। তাদের মধ্যে অনেকে নোনাজলে টিউবে গা ভাসাচ্ছেন। তাই তাদের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছেন লাইফ গার্ডকর্মীরা।

সি সেইফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফগার্ড কর্মী মো. জহিরুল ইসলাম বলেন, সৈকতের শৈবাল থেকে শুরু করে কলাতলী পয়েন্ট পর্যন্ত ২ লাখের বেশি পর্যটক হয়েছে।

যার মধ্যে অধিকাংশ মানুষই সমুদ্রে গোসল করছে। তাই এসব মানুষের নিরাপত্তায় নজরদারি জোরদার করা হয়েছে। টাওয়ার থেকে পর্যবেক্ষণ, বালিয়াড়ি টহল ও সমুদ্রের পানিতে বোট নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। আশা করি, কোনো ধরনের দুর্ঘটনা হবে না।

আর পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...