শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১৫ ও ১৬ জানুয়ারি পটিয়ায় ধনপোতা সেবাখোলার মেলা

উপজেলা প্রতিনিধি

আগামী ১৫ ও ১৬ জানুয়ারি পটিয়ায় ২দিন ব্যাপি ধনপোতা সেবাখোলার মেলা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে এ মেলাকে ঘিরে ধর্মসভা,নাম সংকীর্ত্তন,প্রসাদ বিতরণ,অষ্টপ্রহর হরিনাম মহানামযজ্ঞ ও প্রতিমা প্রদর্শনীর আয়োজন থাকছে।

কথিত আছে যে, অনেক অনেক বছর পূর্বে পটিয়ার খানমোহনা গ্রামের তথা জাগ্রত দেবতা শ্রী শ্রী মগদেশ্বরী মা কে স্বপ্নে প্রাপ্ত হয় জনৈক ব্রাক্ষণ। মায়ের স্বপ্নে আদেশ প্রাপ্ত হয়ে এখানে মন্দির গড়ে তোলা হয়। এ মন্দিরে ধন পোতা ছিল এক সময়। অভাব গ্রস্থ মানুষ কায়মনে মায়ের কাছে চাইলে তাকে সেই ধন থেকে দেয়া হতো প্রয়োজন মেঠাতে। সেই থেকে এই মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন কি বিদেশ থেকেও ধর্মপ্রাণ নরনারীগণ ছুটে আসে এ মেলায়। মন বাসনা পূর্ণ করতে মায়ের কাছে আশিবার্দ প্রার্থীহয়ে অনেকে মানত করে থাকেন। মন বাসনা পূর্ন হলে তারা আবার আসেন মায়ের চরণে পুজা, অঞ্জলি নিবেদন করতে।

এবারে নাম সংকীর্ত্তন পরিবেশনায় থাকবে, গোপাল বাড়ী সম্প্রদায় (চট্টগ্রাম),রাধেশ্যাম সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রী চৈতন্য সুন্দর সম্প্রদায় (বরগুনা) ও শচীনন্দন সম্প্রদায় (কুষ্টিয়া)।

অনুষ্ঠান আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত এক প্রস্তুুতি সভায় বক্তব্য রাখেন, উৎসব কমিটির সভাপতি শ্রী সন্তোষ দাশ,সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার চৌধুরী, অর্থ সম্পাদক শ্রী পিকলু চক্রবর্তী, মগধেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী হরিপদ দে, সাধারণ সম্পাদক শ্রী বাবলা চক্রবর্তী ও শ্রী মিন্টু দাশ প্রমুখ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...