শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টেকনাফে মানব পাচারকারী চক্রের ৫ জন গ্রেফতার, নারী-শিশুসহ উদ্ধার ২৬

নুরুল হোসাইন,টেকনাফ:

টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার শফিকের বসত ঘরে টেকনাফ মডেল থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে শিশু ও নারী সহ ২৬ ভিকটিম কে উদ্ধার করেছে। যাদের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন মহিলা, ৫ জন শিশু বাচ্চা রয়েছে। পাশাপাশি নারী সহ ৫ জন মানব পাচারকারি কেও আটক করেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

আটকেরা হলেন, মহেশখালীয়া পাড়ার মোঃ শফিকের স্ত্রী ও নুরুল ইসলামের মেয়ে সাবেকুন্নাহার (২৩), মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে নুরুল ইসলাম (৬০), উখিয়া কুতুপালং ক্যাম্প-৩ বি ব্লক -১ এর মৃত হায়দার আহমদের ছেলে জাহেদ হোসেন (২০), সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ করাচি পাড়ার মৃত আবুল কালামের ছেলে আবদুর রহিম (৩৫) ও মোঃ সালামের ছেলে জাহেদ হোসেন (২৯)।

অপর দিকে উদ্ধার ভিকটিমেরা হলেন,
শামসুল আলমের ছেলে মোঃ রফিক (১৬) সুলতান আহাম্মদের ছেলে মোঃ রিয়াজ (১৮), করিম উল্লাহর ছেলে আবদুল্লাহ (১৯) আজিম উল্লাহর ছেলে শাহ আলম (১৭), আমির হোসেনের ছেলে কোরবান আলী (১৮), সৈয়দ আহমদের ছেলে নজির আহম্মদ (৩৬), কালা মিয়ার ছেলে নুর কুদ্দুস (২৩), মৌঃ নজির আহম্মদের ছেলে মোহাম্মদ জোহার (১৭), সৈয়দুল আমিনের ছেলে মোঃ ইয়াসিন (১৩), আবুল কাসিমের ছেলে আবদুর রশিদ (২৯), ইমান হোসেনের নাছির উদ্দীন (২০), আবদুল মাজেদের ছেলে আনোয়ার ইব্রাহিম (১৮), ইসমাইলের ছেলে মোঃ জাকের (১৯), নুর আহাম্মদের ছেলে মোঃ ইমরান (১৫), মৃত সালা উদ্দীনের ছেলে মোঃ বনি (২২), আবদুল হাছের ছেলে মোঃ আয়াছ (১৪), নুর মোহাম্মদের ছেলে
ওসমান গণি (১৯) রশিদ উল্লাহর স্ত্রী রমিজা (২৪), মোঃ আমিন (৮) মোঃ আলম (৬), নূর সাদিয়া (২), মোঃ ওমর (২৩) মৃত আয়াত উল্লাহর স্ত্রী তসলিমা (২৬), মৃত আয়াত উল্লাহর ছেলে শাহামিম (৭),মোঃ হাবিব আহাম্মদের ছেলে ছমিরা (১৯) ও মোঃ ইসমাইলের মেয়ে ইয়াছমিন (১৯)। তারা সকলে উখিয়া বালুখালী, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসীন্দ।

আব্দুল হালিম জানান, ২৬ জন ভিকটিমকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাঠানোর পূর্ব প্রস্তুুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাচার কাজে জড়িতদের আটক এবং ভিকটিমদের উদ্ধার করা হয়। এ ছাড় ভিকটিমদের নিকট হতে পাচারের উদ্দেশ্যে আদায়কৃত ৪২ হাজার ৫০০ টাকা এবং ১টি কাপড় ভর্তি ট্রলীও জব্দ করা হয়।

তিনি আরো জানান, গত ৭ দিন যাবৎ উক্ত মানব পাচার চক্রটিকে আটক করার জন্য বিভিন্ন ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিল টেকনাফ মডেল থানা পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

আরও পড়ুন

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...