আনোয়ারায় দুগ্ধ উৎপাদনকারী দলের (পিজি) সদস্যগণের ‘পিজি গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারী) উপজেলার সদর ইউনিয়নের বিলপুর এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: দেলোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা ট্রেনিং অফিসার ডা. মেহেদী হাসান ভুঁইয়া, কর্ণফুলী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সেতারা আক্তার (এলডিডিপি) ও উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার ( সম্প্রসারণ) দোলন কান্তি দাশ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি)-এর আওতায় বিলপুর এলাকার পিজি’র সদস্যগনসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
