সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ফের অভিযান, ৫ ব্যবসায়ি গুনলো ১ লাখ ৭৫ হাজার

মো. মহিউদ্দিন

কর্ণফুলীতে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তাোলায় ৫ দোকানদারকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে উপজেলার শিকলবাহা, চরলক্ষ্যা ও চরপাথরঘাটা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও মামুনুর রশীদ চৌধুরী বলেন, ‘কর্ণফুলীতে ফুটপাত ও সড়ক দখল করে দোকানের মালামাল রেখে জনসাধরণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল কিছু ব্যবসায়ী। এ অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। একইসঙ্গে তাদের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

ওজন ও খাবারে জালিয়াতি: কর্ণফুলীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

এর আগে দুপুরে ওজনে কম দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...