বুধবার, ২৯ জুলাই ২০২৬

চসিকের অমর একুশে বই মেলা শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি থেকে

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ০৮ ফ্রেরুয়ারি থেকে অমর একুশে বই মেলা শুরু হচ্ছে। চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্ত্বরে ২১দিনব্যাপী এ বই মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপন।

আজ বুধবার (১১ জানুয়ারি) টাইগারপাসস্থ চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় চসিকের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন বলেন, একুশে বই মেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বইমেলাগুলোর অন্যতম। উৎসবমুখর বাঙ্গালীর প্রাণের উৎসব এই বই মেলা হয়ে উঠে বাঙালির মিলন মেলা।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেনা তাদের প্রকাশিত বই যাতে মেলায় স্থান না পায় সে ব্যাপারে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সংস্কৃতিকর্মী, পেশাজীবি ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যদের সাথে অমর একুশে বইমেলার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চসিক শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি ও বই মেলা পরিষদের আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহম্মেদ মঞ্জু। এতে আরো বক্তব্য রাখেন-কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. আতাউল্লাহ চৌধুরী, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, উপসচিব ও বই মেলার সমন্বয়ক আশেক রসুল চৌধুরী টিপু, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নীপু, ড. আজাদ বুলবুল, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, দেওয়ান মাকসুদ আহমেদ, ড. গাজী গোলাম মওলা, সাইফুদ্দিন আহমেদ সাকী, শুকলাল দাশ, অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির, আবদুল হালিম দোভাষ, কবি আইয়ুব সৈয়দ, শাহাবুদ্দিন মজুমদার, রাশেদ হাসান, আ.ফ.ম মোদাচ্ছের আলী, রাজীব রাহুল, দীপেন চৌধুরী, দিপক কুমার দত্ত, নুরুল আবছার, এড. মিলি চৌধুরী, মর্জিনা আকতার, নিশাত হাসিনা শিরিন, বিশ^জিৎ পাল, শাহাবুদ্দিন হাসান বাবু, দেবাশীষ রুদ্র, মিজানুর রহমান শামিম, নজরুল ইসলাম মোস্তাফিজ, প্রণব চৌধুরী, জয়নুদ্দিন আহম্মদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু জানান, অমর একুশে বই মেলা উপলক্ষে ১৮ই জানুয়ারী থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েব সাইট থেকে প্রকাশকরা স্টল বরাদ্দের ফরম সংগ্রহ করতে পারবেন। তিনি এবারের বই মেলায় বিদেশী কুটনৈতিক মিশন, বাংলা একাডেমী ও শিশু একাডেমীকে স্টল বরাদ্দের প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এছাড়াও বইমেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, শিশুতোষ কর্ণার, স্মার্ট বাংলাদেশ কর্ণার, মিডিয়া কর্ণার, লেখক আড্ডা, নতুন বই মোড়ক উম্মোচনসহ মেলাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...