সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালীতে মদ ও অস্ত্রসহ আটক চার

এইচ এম ফরিদুল আলম শাহীন, স্টাফ রিপোর্টার :

কক্সবাজারের মহেশখালীর গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মদের কারখানা ধ্বংস করেছে পুলিশ। এসময় চোলাই মদ, মদ তৈরীর উপাদান (ওয়াশ) এবং বন্দুক ও কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ জানুয়ারি) রাত ৩টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের চৌচালা নামক পাহাড়ের গহীন এলাকায় এ অভিযানে এসব উদ্ধার করা হয় ।

গ্রেপ্তাররা হলেন- মহেশখালী পৌরসভার পুটিবিলা দাসিমাঝি পাড়ার মৃত নুর আহমদের পুত্র নাছির উদ্দীন (৪১), ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের জ্যোতিষ দে’র পুত্র দুলাল দে (৩৮), বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গা পাড়া গ্রামের জোনাব আলীর পুত্র জসিম উদ্দীন (৩৬) এবং মনুমিয়া সিকদার পাড়া গ্রামের মনসুর আলীর পুত্র মোহাম্মদ শরীফ (৫৫)।

উক্ত অভিযানে প্রস্তুতকৃত ১৫০ লিটার চোলাইমদ, মদ তৈরির ৩০০ লিটার উপাদান (ওয়াশ), উক্ত কারখানার পাহারার কাজে ব্যবহৃত একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ, দুইটি ধারালো দা সহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত মহেশখালীর পাহাড়ের গভীরে চোলাই মদ প্রস্তুত করে মহেশখালী কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল এই চক্রটি।

এদের মধ্যে নাছির উদ্দিনের বিরুদ্ধে তিনটি মাদকের মামলাসহ চারটি মামলা, জসীম উদ্দীনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি এবং দুলাল দে’র বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...