সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়াবা পাচারের অভিযোগে মিয়ানমারের ৬ নাগরিককে কারাদণ্ড

এইচ এম ফরিদুল আলম শাহীন, স্টাফ রিপোর্টার :

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দেয়া হয়।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ প্রদান করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বরুয়ান ছেলে চওনা বরুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অং এর ছেলে মং সা, তাজ অং এর ছেলে চওনা, উলাটি অং এর ছেলে মং চেতে, মৎ সাও এর ছেলে উয়া নাই।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছিল কোস্টগার্ড সদস্যরা।

এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান বাদি হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিলেন। মামলারটি সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বুধবার রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...