সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালীতে ইজিবাইক চালকের হাত কেটে নিল দুর্বৃত্তরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক কালালিয়া কাটায় মোকাররম (২৭) নামের এক ইজিবাইক চালকের ডান হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই সিএনজি চালককে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত ড্রাইভার মোকাররম কালারমারছড়া উত্তর নলবিলা চালিয়াতলীর মোস্তাক আহমদের ছেলে।

সে দীর্ঘদিন ধরে মহেশখালী সড়কে সিএনজি চালিয়ে আসছিলো। তার সহকর্মীরা জানান সকাল আনুমানিক ১০ টার দিকে একটি রিজার্ভ ভাড়া নিয়ে মোকাররম হোয়ানকে যায় সেখানে দুর্বৃত্তরা তার হাত কেটে নিয়েছে বলে জানতে পারেন তারা।

আহত মোকাররমের পরিবারের দাবী, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ড্রাইভার মোকাররমের হাত কেটে নিয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।

এই বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ড্রাইভার মোকাররমের সাথে চট্টগ্রামে থাকাকালীন হোয়ানক কালালিয়া কাটা এলাকার এক ব্যক্তির দ্বন্দ্ব ছিলো। সে দ্বন্দ্বের পূর্ব শত্রুতার জের ধরে ওই ব্যক্তির ছোট ভাই হোয়ানকের কালালিয়া কাটা এলাকার আবদুর রহমান (প্রকাশ রইক্যা) আজ দুপুরে মোকাররমের হাত কেটে নিয়েছে। এই ঘটনায় আবদুর রহমান (প্রকাশ রইক্যা) সহ জড়িতদের গ্রেফতারের মহেশখালী থানার একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

আরও পড়ুন

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন শিক্ষক বিপুল চন্দ্র দে। গাড়ির পাশে হাঁটছেন তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। কেউ করতালি দিচ্ছেন, কেউ...