বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জুরাছড়িতে ১২৫৮ পরিবারের মাঝে সোলার বিতরণ 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা , বিলাইছড়ি (রাঙ্গামাটি)

রাঙ্গামাটি জেলায় জুরাছড়ি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ১ হাজার ২৫৮ পরিবারের মাঝে সোলার হোম সিষ্টেম বিতরণ করা হয়েছে। 

সোমবার (৯ জানুয়ারি) জুরাছড়ি ইউনিয়ন পরিষদের মাঠে এসব সোলার দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক মোঃ মোশাররফ হোসেন সাগর, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, সহকারি প্রকৌশলী ত্রয়া সরকার, উপসহকারী প্রকৌশলী সুমেষ চাকমাসহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য কালাচান চাকমা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চিরঞ্জীব চাকমাসহ স্থানীয়গন্য মান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ সময় নিখিল কুমার চাকমা বলেন, বর্তমান সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ বিহীন প্রত্যন্ত এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ স্থাপনে ঘরে ঘরে এই সৌর বিদ্যুৎ প্রদানে এ প্রকল্প গ্রহন করা হয়েছে। পার্বত্য অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ঘরে ঘরে বিদ্যুৎ প্রদানে আমরা নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় পর্যায়ের পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প আওয়াতায় জুরাছড়ি ইউনিয়নে ৩২৫ পরিবার, মঙ্গলবার মৈদং ইউনিয়নে ৪১৪ পরিবার, বুধ ও বৃহস্পতিবার ৫১৯ পরিবারকে সোলার বিতরণ করা হবে।

এ দিকে সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩৭ লক্ষ প্রায় টাকা ব্যয়ে নতুন মসজিদ নির্মাণ ও ৮০ লক্ষ টাকা ব্যয়ে অফির্সাস ডরমেটরি ভবন উদ্বোধন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...