বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে গ্রেনেড বিস্ফোরণ

নিহত বাবা-ভাই ও মৃত্যুশয্যায় চিকিৎসাধীন মাকে খুঁজে বেড়াচ্ছে ফারিয়া

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাইয়ে অবিস্ফোরিত গ্রেনেড যন্ত্রাংশ বিস্ফোরণে নিহত বাবা,ভাই ও মৃত্যুশয্যায় চিকিৎসাধীন মাকে খুুঁজে বেড়াচ্ছে বেঁচে যাওয়া ছোট শিশু ফারিয়া।

সোমবার সকাল ১১টায় দূর্ঘটনা এলাকার বাদশা মাঝির টিলায়  সরজমিনে  গিয়ে দেখা যায় বিস্ফোরণে বেঁচে যাওয়া একমাত্র মেয়ে ইসরাত জাহান ফারিয়া(৮) নিহত বাবা,ছোট ভাই ও মৃত্যুশয্যায় মাকে খুজঁছে।

ফারিয়া স্থানীয় দারুল আরকাম মাদরাসার ২য় শ্রেণীর ছাত্রী। দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ আগে সে পাশের এক বাড়িতে সন্ধ্যায় প্রাইভেট পড়তে গিয়েছিল। ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে গিয়েছে।

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলে নিহতের ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া 

প্রসঙ্গতঃ গত রবিবার কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর বাদশা মাঝির টিলার বাসিন্দা ইসমাইল মিয়া পরিত্যক্ত অবস্থায়  বন হতে কুড়িয়ে পাওয়া অবিস্ফোরিত পুরাতন কিছু গ্রেনেড যন্ত্রাংশ বাসায় নিয়ে আসে। সেদিন  সন্ধ্যায় ৬টায় কুড়িয়ে পাওয়া ঐ যন্ত্রাংশ রান্নাঘরের পাশে রেখে চা খাওয়ার প্রস্ততি নিচ্ছিল ইসমাইল ও তার পরিবার। হঠাৎ সেটি  বিস্ফোরণেে  বিকট শব্দে কম্পিত হয়ে উঠে পুরো এলাকা।

এসময় বিস্ফোরণে পাশে থাকা ইসমাইলের  হাতের কবজি উড়ে যায় ও  শরীর জ্বলসে যায়। এছাড়া পাশা থাকা তার সাড়ে ৪ বছরের শিশু রিফাতের মুখমণ্ডল জ্বলসে গিয়ে ঘটনাস্থলে মারা যায় সে।  নিহত ইসমাইলের স্ত্রী সখিনা বেগম এ বিস্ফোরণে গুরুত্বর  আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে।  উপরোক্ত ঘটনার বিবরণ জানান, নিহত ইসমাইলের ছোট বোন পারভিন আক্তার  ও বৃদ্ধ বাবা আশাদ উল্লাহ।

ইউপি সদস্য আবুল হোসেন জানান , বিস্ফোরণে নিহত ইসমাইলের ডান হাতের কব্জি উড়ে গেছে এবং পেট জ্বলসে গেছে। ঘটনার পর হতে গত দু’দিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয়  প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আইনশৃঙ্খলা বাহিনী  বিস্ফোরিত যন্ত্রাংশ উদ্ধার  করে কাপ্তাই পুলিশ ফাঁড়িকে দিয়েছে । এদিকে লাশ সুরতহাল শেষে সোমবার বিকাল ৫টায় বাদশা মাঝির টিলায়  পিতা-পুত্রের  দাফন করা হয়েছে।

এ ব্যাপারে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, কি ভাবে বিস্ফোরণ হয়েছে তা এখন বলা যাচ্ছেনা। তদন্ত চলছে। তদন্ত পর প্রকৃত ঘটনা যানা যাবে।তিনি আরো জানান সৃষ্ঠ ঘটনায় কোন মামলা হয়নি,আইনি প্রক্রিয়া চলছে।

 

ছবি ও ক্যাপশন-  কাপ্তাইয়ে বিস্ফোরণে নিহত বাবা ভাই ও মৃত্যুশয্যায় চিকিৎসাধীন  মাকে খুজে বেড়াচ্ছে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ফারিয়া (কোলে)।বিস্ফোরিত রান্নাঘর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...