শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারে বাপার বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজার সমুদ্র সৈকত ও নদী দখল দূষণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে: ড. নজরুল ইসলাম

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

পরিবেশ ও প্রাণ প্রকৃতি রক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত বিভাগীয় সমাবেশে বেন এর প্রতিষ্টাতা সভাপতি ও বাপার সহসভাপতি পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম বলেন, ইসিএ আইন অমান্য করে যারা সমুদ্র সৈকতে দখলদারিত্বের মাধ্যমে স্থাপনা নির্মাণ করে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করা হবে।যারা বাঁকখালী,মাতামুহুরি ও কোহেলিয়া নদীসহ কক্সবাজারের সকল শাখা নদী ও খাল ভরাট করে পানির স্রোতধারা পরিবর্তন করে প্লট বানিজ্য করছেন তারা দেশ ও সমাজের শত্রু।

পাহাড় কেটে, পারিবেশ ও বনাঞ্চল ধ্বংস করে যারা প্রাণ প্রকৃতিতে নিষ্ঠুর আচরণ করে এ সব দানবদের মুখোশ খুলে দিতে হবে।

তিনি আরও বলেন, এই অবক্ষয়ের চিত্র সর্বত্রই দৃশ্যমান। এর প্রধানতম দৃষ্টান্ত হলো দেশের নদ—নদী ও জলাধার পরিস্থিতি মোটেই ভালো নয় । বহু নদ—নদী শুকিয়ে গেছে এবং দখল হয়ে গেছে। খাল, বিল, পুকুর, দীঘি, হাওর, বাওর হারিয়ে যাচ্ছে, যা কিছু অবশিষ্ট আছে তা আজ চরমভাবে দূষিত। পরিবেশের এই সামগ্রীক অবক্ষয় দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধিকে ম্লান করে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়।”

বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন,পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত আজ দ্বি খন্ডিত।লবণ উৎপাদনের জমি দিন দিন সংকোচিত হচ্ছে।ক্রমাগত ভাবে সমুদ্র সৈকতের বালি উত্তোলনের ফলে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। অপরিকল্পিত নগরায়ন ও কয়লা ভিত্তিক তাপ বিদুৎ প্রকল্পের কারনে বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। দিন দিন বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা।ভয়ানক এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রাণ প্রকৃতি রক্ষায় বাপা আগামী (১৩ জানুয়ারী) শুক্রবার শহীদ মিনার প্রাঙ্গনে বাপার মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় মহাসমাবেশ কে সামনে রেখে ৮ জানুয়ারী রবিবার কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা বাপার সভাপতি ফজলুল কাদের চৌধুরী। সাধারণ সম্পাদক কলিম উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ সমাবেশ জাতীয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলমগীর কবির,জেলা বাপার সহসভাপতি যথাক্রমে এইচ এম ফরিদুল আলম শাহীন, এইচ এম এরশাদ,সাংগঠনিক সম্পাদক, এইচ এম নজরুল ইসলাম ও বিভিন্ন সাংগঠনিক শাখার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “দেশের বন এবং পাহাড়ের দিকে তাকালেও পরিবেশের অবক্ষয় চোখে পড়ে। এমনিতেই বাংলাদেশে বনের পরিমাণ কম। কিন্তু যেটুকু ছিল তাও দ্রুত হারিয়ে যাচ্ছে। শিল্পায়ন এবং নগরায়নের কারণে মধুপুর এবং গাজীপুরের শালবন বিলীন হওয়ার পথে। বসতি স্থাপন, বাগান (প্লানটেশন) ও অন্যান্য কৃষির সম্প্রসারণ, বিভিন্ন সরকারী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক বৃহদাকার নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন, ইত্যাদি কারণে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল ক্রমশ সংকুচিত ও বিপন্ন হয়ে পড়েছে এবং পাহাড়ী জনগণের জীবন, জীবিকা,সংস্কৃতি হুমকীর সম্মুখীন হয়েছে। সুন্দরবনের অতি নিকটে বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের কারণে এই বনও হুমকির সম্মুখীন । যানবাহন ও শিল্প প্রতিষ্ঠানের কালো ধোঁয়া, নিয়ন্ত্রণবিহীন নির্মাণকাজ, প্লাস্টিক বর্জ্য দেশের সর্বত্র মাটি ও জলাশয়সমূহকে দূষিত করছে এবং ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এতে বন্যার প্রকোপ বাড়ছে, জলাবদ্ধতা বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হচ্ছে,। খেলার মাঠ ও উন্মুক্ত স্থান হারিয়ে যাচ্ছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।

এর আগে পরিবেশ বিজ্ঞানী ড,নজরুল ইসলামের নেতৃত্বে কক্সবাজারের, বাঁকখালী নদী দখল দূষণ,প্লট বানিজ্যের চিত্র, সমুদ্র সৈকত তীরের ইসিএ এলাকায় অবৈধ স্থাপনা সমূহ,কুতুবদিয়া পাড়া নাজিরার টেক জলবায়ু উদ্বাস্তু শুটকী পল্লী জেলেদের হালচাল ও ইনানী সৈকতের ভয়াবহ দখল চিত্রসহ বিভিন্ন পরিবেশ বিধংসী কার্যক্রম পরিদর্শন করেন বাপার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...