নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধ পথে আসা ৫টি গরু সহ ২জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ জানুয়ারি ) ভোরে নাইক্ষ্যংছড়ি সদরের ১নং ওয়ার্ডের বিছামারা এলাকা থেকে এসব গরু জব্দ এবং নজু মিয়া ও ছৈয়দ আহমদ নামের দুই চোরাকারবারি কে আটক করতে সক্ষম হন পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি টাসটু সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা এ সফল অভিযান চালায়।
উল্লেখ, এর আগেও তিনি বেশ কয়েকবার মিয়ানমারের বিভিন্ন মাদক এবং চোরাচালান সামগ্রী জব্দ করতে সক্ষম হন। তবে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুত্রে জানিয়েছেন।
