বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দুই দিনের সফরে টুঙ্গিপাড়া পৌঁছালেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর দুই দিনের সফরে সড়কপথে নিজ বাড়ি গোপালঞ্জের টুঙ্গিপাড়া সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ৬ জানুয়ারি সকাল ৮ঃ১৮ মিনিটে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়কপথে ঢাকা ছাড়ার পর দুপুর ১১ঃ০৭ মিনিটে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে বেলা ১১টা ১২ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন শেখ হাসিনা।

সফরকালে আজ দুপুর ২ টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে খুলনার দিঘলিয়ার নগরঘাটে প্রধানমন্ত্রীর মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাটের গোডাউন পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দিবেন। খুলনার কর্মসূচি শেষে টুঙ্গিপাড়া ফিরে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী।

শনিবার ৭ জানুয়ারি ২৩ ইং দুপুরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পরবর্তীতে দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে। সফরকালে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র‌্যাম্প, বাঘিয়ার নদীর পাড়ে বোট ল্যান্ডিং র‌্যাম্প, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বাস্তবায়িত ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর বিষয়ে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা, চাচাত ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন জুয়েলসহ পারিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী খুলনা যাবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ বলেন, শনিবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

আরও পড়ুন

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল মাজেদ, তাকে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...