বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আওয়ামীলীগে যোগ দিলেন জুরাছড়ির ১০ জনপ্রতিনিধি

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি

রাঙ্গামাটির  জুরাছড়িতে আওয়ামীলীগে যোগদান করেছেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যানসহ মহিলা ও পুরুষ ১০ জন ইউপি সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

তিনি জানান, মঙ্গলবার (৩ জানুয়ারি) বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ইউপি সদস্য সাবিনা চাকমা, সদস্য ননাবী চাকমা, সদস্য জয়া চাকমা, সদস্য রনঞ্জয় চাকমা, সদস্য সুশান্ত চাকমা, সদস্য দিপায়ন চাকমা ও জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য চারু বিকাশ চাকমা, সদস্য কিরণ কুমার চাকমা আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।

যোগদানের পর খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন জনপ্রতিনিধিরা। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা, সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সহ-সভাপতি বিনিময় চাকমা, ইউনিয়ন আ’লীগের সভাপতি উত্তম চাকমা, সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, সদস্য পল্লব দেওয়ান উপস্থিত ছিলেন।

জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আওয়ামীলীগের কার্যক্রমকে শক্তিশালী করতে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যানসহ ১০ জন ইউপি সদস্য দলে যোগদান করে শপথ গ্রহণ করেছে। তাদেরকে ফুললে শুভেচ্ছা জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...