মিরসরাইয়ে পাহাড়ি ছড়ার ডোবা থেকে অজ্ঞাত ( ৩৫) বছর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুরের বাওয়াছড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সকালে একটি ডোবার পানিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে পছন ধরেছে। ধারণা করা যাচ্ছে ২৪ ঘন্টা আগে সে মারা যেতে পারে। তবে সুরতহাল করার সময় শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হবে।
