মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আব্দুস শুক্কুর নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে তাকে আটক করে আটক করা হয়।

গ্রেপ্তার আব্দুস শুক্কুর (২৮) টেকনাফের হোয়্যাইকং ইউপির ৩নম্বর ওয়ার্ডের লম্বা বিল এলাকার আব্দুর রহিমের ছেলে।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বুধবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  জানান, মধ্যরাতে খবর আসে ক্যাম্প-০৮ ইস্ট এর বি/৩৫ ও ৩৭ ব্লকে কতিপয় অস্ত্রধারী দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করে গোলাগুলি করছে। এ সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিংয়ের নেতৃত্বে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার জালাল উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, আনোয়ার কামাল, এসআই শেখ মো. ইয়াছিন ও আব্দুল মোমেন ক্যাম্প-৮ ইস্টে ডিউটিরত অফিসার ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়।তিনি আরও জানান, এ সময় আব্দুস শুক্কুর নামের একজনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন এএসপি ফারুক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...