বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরসরাইয়ে একরাতে কৃষকের দুই গরু চুরি

সাফায়েত মেহেদী, মিরসরাই

মিরসরাইয়ে একই রাতে কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক ও ভূঁইয়াপাড়া পূর্ব মসজিদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

চোরের দল ওই এলাকার কৃষক মোহাম্মদ হারেসের একটি ও নুরুচ্ছাপার একটি গরু নিয়ে গেছে। এ ঘটনায় মিরসরাই থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ হারেস বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গোয়াল ঘরের দরজা বন্ধ করে বসতঘরে ঘুমিয়ে পড়ি। রাত ৩টার সময়ও ঘুম থেকে উঠে গোয়াল ঘরে দেখি গরু দেখতে পাই। বুধবার ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। ওই গরুর বাজার মূল্য এক লাখ ৭০ হাজার টাকা।তিনি আরো বলেন, বর্গা নিয়ে অনেক কষ্টে গরু পালন করছিলাম। কিন্তু চোরের দল আমার সব শেষ করে দিয়েছে। একই সময়ে একই ইউনিয়নের পাশের গ্রামের মো. নুরুচ্ছাপার গরুও নিয়ে গেছে চোরের দল। ওই গরুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০হাজার টাকা বলে জানান কৃষব নুরুচ্ছাপা।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, গরু চুরির বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই এলাকায় পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...