বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

তিন ঘণ্টার চেষ্টায় সরানো হলো লাইনচ্যুত বগি

নিজস্ব প্রতিবেদক

সৈয়দপুর থেকে খুলনার দিকে আসা তেলবাহী লাইনচ্যুত ট্রেনের গার্ড বগি তিন ঘণ্টা চেষ্টায় সরানো হয়েছে। ফলে খুলনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার ২ জানুয়ারি ২৩ ইং দুপুর ১ঃ৩০ মিনিটে খুলনার বিজিবি সেক্টর সদরের সামনে সৈয়দপুর থেকে খুলনার দিকে আসা তেলবাহী একটি ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার পরবর্তীতে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৪টায় ট্রেনের লাইনচ্যুত বগি সরানো সম্ভব হয়। ফলে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে থানার ওসি খবির আহমেদ বলেন, সৈয়দপুর থেকে একটি তেলবাহী ট্রেন খুলনা আসার পথে গার্ড বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত ওই বগি সরানো হয়েছে। তেলের ট্রেনটি খালি অবস্থায় ফিরছিল। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

আরও পড়ুন

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে অর্থদণ্ড, জব্দ বালু নিলামে বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের লট নেপচুন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল মাজেদ, তাকে...

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...