বুধবার, ১২ আগস্ট ২০২৬

ছুটির দিন নয়, তারপরও বছরের প্রথম দিনে কক্সবাজারে পর্যটকদের ঢল

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার।

ছুটির দিন না হলে ও নববর্ষের প্রথম দিন তাই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভীড়। ভোর সন্ধ্যা পর্যন্ত সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্টও কলাতলী পয়েন্টে শুুধু মানুষ আর মানুষ।দেখতে ভলোই লাগছিল সমুদ্রের জলতরঙ্গের নয়নাভিরাম প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে এসেছেন দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক।

নারী পুরুষ ও শিশুর উৎসব মূখর পদচারণায় যেন সমুদ্র সৈকতের বালিয়াড়ি যেন কানায় কানায় পূর্ণ ছিল সারাদিন। নতুন বছরের দিনের শুরুতে সূর্যের আলোকরশ্মি দেখতে ছিল অসংখ্য পর্যটক। আবার দিন শেষে নববর্ষের সূর্যাস্ত দেখতে সমুদ্র সৈকত ছিল লোকে লোকারণ্য। ছটির দিন না হলে ও মানুষের যেন কমতি ছিল না পুরো সৈকত জুড়ে।

এ দৃশ্য দেখতে সমুদ্র সৈকতে বিকেলে অফিস শেষ করে অফিস পাড়ার অগুনিত লোকজন। ছুটে গিয়েছিলেন ব্যবসায়ী, পেশাজীবি, শ্রমজীবি ও রাজনৈতিক নেতাকর্মীরা ও। আজ দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের সাথে একাকার হয়েগিয়েছিল স্থানীয়রা। বাদ যায়নি জনপ্রতিনিধিরা ও। তাই সমুদ্র সৈকতের দৃশ্য ছিল আজ অন্য রকম।

স্থানীয় ব্যবসায়ী কামরুল হাসান বলেন, সমুদ্র সৈকত থেকে মাত্র এক কিলোমিটারের মধ্য আমার দোকান কিন্তু গত এক বছর পর্যন্ত বীচের ধারে কাছে ও আসিনি। আজ বছরের প্রথম দিন তাই পর্যটকের উপস্থিতি ও সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে এসেছি।এসে ভালোই লেগেছে। কারণ পর্যটকের উপস্থিতি যত বেশী থাকবে ততই আমাদের ব্যবসা বানিজ্য ভালো থাকবে।

শহরের অভিজাত চারটি খাবার হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রুবেল বলেন, পর্যটক সেবায় আমরা নিয়োজিত। পর্যটকদের সাথে সময় কাটাতে ছুটে এসেছি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে।

এদিকে ঢাকার ধানমন্ডি মডেল থানার এক কর্মকর্তা এসেছেন স্বপরিবারে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা অভিভূত কক্সবাজারের সৌন্দর্য দেখে।নিরাপত্তা নিয়ে তিনি খুবই সন্তুষ্ট।

হোটেল মোটেল জোনের কো- চেয়ারম্যান শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহ আলম বলেন, প্রত্যাশার চেয়ে বেশী পর্যটক আসায় আমরা ব্যবসায়ীরা খুবই খুশী। আশা করছি পুরো মৌসুম জুড়ে থাকবে পর্যটকের আনাগোনা। আমাদের দেশ থেকে যারা ভ্রমণে যান বিদেশে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পরিবর্তিত কক্সবাজার দেখে যান। দেশের টাকা দেশেই রাখুন ভ্রমণ করুন কক্সবাজার।

ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান বলেন, কক্সবাজার হচ্ছে নিরাপদ শহর। আর পর্যটকদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা পর্যটক যাতে কোন ভাবে হয়রানির শিকার না হয় সে জন্য সতর্ক অবস্থায় আছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...