মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

রোগীর সঙ্গে প্রতারণা, চমেক থেকে আরও ৬ দালাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দালালির অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন, মো. নূর হোসেন (৩৮), মো. মহসিন সরকার (২৩), মো. শফিউল বশর (১৯), ইরফানুল আলম তুষায় (২৪), জয় ধর( ২৪) ও ইমন সরকার (২৪)।

চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, রোববার সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ৬ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সাপেক্ষে তাদের আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালে দালালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগ আছে, হাসপাতালের আয়াদের সঙ্গে সখ্যতা রয়েছে এ দালাল চক্রের। আয়ারা ওয়ার্ডে কাজ করার সময় রোগীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে।

যা পরবর্তীতে দালালরা জানতে পারে। পরে দালাল চক্র বিভিন্ন প্রলোভনে রোগী ও স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। এভাবে প্রতিনিয়ত তাদের হাতে জিম্মি হচ্ছে চমেকের অনেক রোগী।

এর আগে গত ১৪ ডিসেম্বর চমেক হাসপাতাল থেকে মো. সাহাব উদ্দিন (২৮) নামে এক দালালকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন পর ২০ ডিসেম্বর সোহেল রানা (২৪), ইমতিয়াজ আহমেদ (২১) ও মো. ইমন (২৪) নামে আরও তিন দালালকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ২৩ ডিসেম্বর মোরশেদ আলম (৪০) নামে থেকে আরেক দালালকে গ্রেপ্তার করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...