আনোয়ারায় উপজেলার বটতলী বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তম হাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী সাংবাদিক আরমান হোসেন জানান, হঠাৎ রুস্তমহাট ইউসুফ আলী সওদাগরের চা দোকানের সামনের একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায় । মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ওষুধের দোকানসহ দুটি দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় আর পাশের আরো দুইটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ।
আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি , আমাদের সাথে চন্দনাইশ উপজেলা ফায়ার সার্ভিসের যোগ দিয়েছে। ক্ষয়ক্ষতি পরে জানা যাবে।
