শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাতে মৃত ব্যক্তির লাশ পাহারা, সকালে মদ্যপান অবস্থায় যুবক খুন

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় মদ্যপান অবস্থায়  মারামারিতে উসানু মারমা(৩২) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিয়াংক্ষ্যাং পাড়ার সংলগ্ন এলাকায় এ ঘটে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানানো হয়,  বুধবার(২৮ ডিসেম্বর) বিকালে নিয়াংক্ষ্যং পাড়ার সংলগ্ন এক গরু ব্যবসায়ি আবুল কাসেম(৫৫) হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যায়।লাশটি পাহারা দিতে স্থানীয়দের  সাথে সারা রাত ছিলো উসানু মারমা ও হত্যাকারী অংসাচিং মারমা (৩৪) দু’জনই।

আবুল কাসেমের লাশটি বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়ার পর সেখানে মদ্যপান অবস্থায় দুইজনের মধ্যে তর্ক বেধে যায়।এক পর্যায়ে ধস্তাধস্তি হলে হত্যাকারী মৃত্য মেদু মার্মার ছেলে অংসাচিং মার্মা ইট দিয়ে ক্যচিং মার্মার ছেলে উসানু মার্মার মাথায় এলোপাতাড়ি ভাবে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে,ঘটনাস্থলে উসানু মার্মা মারা যায়।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, মৃত্যু উসানু মারমা লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল ( শুক্রবার) ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।হত্যাকান্ডের মামলা প্রক্রিয়াধীন আছে এবং পলাতক আসামী অংসাইচিং মারমা কে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাইমদসহ মোঃ এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার...