শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বান্দরবানে ৫ জাতিগোষ্ঠীর সংবাদ সম্মেলন

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

সম্প্রতি পার্বত্য বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং ইসলামী জঙ্গী কার্যকলাপের সাথে বান্দরবান পার্বত্য জেলার ম্রো,লুসাই,খুমী,খিয়াং এবং পাংখোয়া জাতিগোষ্ঠীর নাম জড়িত করার প্রতিবাদে বান্দরবান শান্তি প্রিয় জনসাধারণের ব্যানারে সংবাদ সম্মেলন করেছে লাুসাই,খুমী,খিয়াং, এবং পাংখোয়া জাতিগোষ্ঠীর প্রতিনিধি গণ।

বুধবার ২৮শে ডিসেম্বর সকালে জেলা সদরের টাউন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,পার্বত্য বান্দরবান ১২ টি জাতিগোষ্ঠী সম্প্রতি বজায় রেখে দীর্ঘদিন শান্তিপ্রিয় সহ অবস্থানে বসবাস করে আসছে।

১৩ হাজার বম জনগোষ্ঠীর সকলেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না,যাদের মধ্যে দেশ প্রেম নেই,যারা বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করতে চাইছে মূলত তারাই কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।

বক্তারা কুকি-চিন এর সকল আন্দোলন কে অগণতান্ত্রিক আক্ষা দিয়ে বলেন বান্দরবানে কুকু চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর কর্মকাণ্ডের সাথে কোন ভাবেই ম্রো,লুসাই,খুমী,খিয়াং এবং পাংখোয়া জাতিগোষ্ঠীর কোন সম্পৃক্ততা নেই।

তারা বলেন অবিলম্বে এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিত্যাগ করে স্বাভাবিক জীবন যাপনে ফিরে এসে গনতান্ত্রিক পন্থায় অধিকার আদায়ে আন্দোলন করার পথ বেছে নিন।

সংবাদ সম্মেলনে ৫ জাতিগোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর থানজাম লুসাই,জেলা পরিষদের সদস্য সি ইয়াং খুমী,খামলাই ম্রো,সিং ইয়াং ম্রো,ম্রাসা খেয়াং,বাচ্চা খেয়াং,লেলুং খুমী সহ সংবাদ সম্মেলনে আগত বিশিষ্ট জন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সেক্রেটারী মিনারুল হক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাইমদসহ মোঃ এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার...