শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জহুর হকার মার্কেট কমিটিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাসের জহুর হকার্স মার্কেটে ফায়ার অ্যাসেম্বলি এরিয়ায় পার্কিং তৈরি করে চার্জ আদায়ের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেছে।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানায়, মার্কেটটি নিম্ন থেকে মধ্যবিত্তদের জন্য জনপ্রিয়। এতে প্রায় ১ হাজার ২০০টি দোকান থাকলেও সবগুলো অগ্নিদুর্ঘটনার ঝুঁকিপূর্ণ। এসব দোকানে ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই, পর্যাপ্ত ফায়ার এক্সটিনগুইসার (অগ্নি নির্বাপণ যন্ত্র) নেই বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

অভিযানকালে জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং জামশেদ আলম রানা মার্কেট কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিটি দোকানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করতে নির্দেশ দিয়েছেন।

এসময় নন্দন কানন ফায়ার স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আলী এবং ফায়ার ইন্সপেক্টর শামসুল আলম উপস্থিত ছিলেন।

অভিযানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জহুর হকার্স মার্কেটের বৈদ্যুতিক লাইনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। মার্কেট কমিটিকে ফায়ার সার্ভিস ও পিডিবির সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে বৈদ্যুতিক লাইনগুলোকে ঝুঁকিমুক্ত করতে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন।

জেলা প্রশাসন আরও জানায়, জহুর হকার্স মার্কেটে ২০২১ সালে অগ্নিদুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনার সুপারিশ মোতাবেক এখনো ওয়াটার রিজার্ভার নির্মাণের দৃশ্যমান কোনো অগ্রগতি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কাছে পরিলক্ষিত হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনাকারী দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্কেট কমিটিকে ফায়ার সার্ভিসের সুপারিশ মোতাবেক পিডিবির সহযোগিতায় অবিলম্বে বৈদ্যুতিক স্থাপন ও সংযোগগুলো ঝুঁকিমুক্ত করার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে আগ্রাবাদ ও পতেঙ্গা এলাকার ঝুঁকিপূর্ণ মার্কেটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে ফায়ার সেফটি প্ল্যান না থাকায় আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালকে ২ লাখ টাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় টেক সোডাইস কর্পোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...