বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গামাটি প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি সাখাওয়াৎ ও সম্পাদক আনোয়ার

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক পদে দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক পঞ্চমবারের মত পুনরায় নির্বাচিত হয়েছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে নাগরিক টিভি প্রতিনিধি এসএম শামসুল আলম ও সাধারন সম্পাদক পদে যমুনা টিভি প্রতিনিধি ফজলুর রহমান রাজন।

রবিবার দ্বি-বার্ষিক সাধারন সভা শেষে বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেন। প্রেস ক্লাবের ২৬ জন স্থায়ী সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে সভাপতি পদে সাখাওয়াৎ হোসেন রুবেল ২০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার আল হক ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়াও প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ১১ সদস্য পদের বাকী ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ইউএনবির অলি আহমেদ, যুগ্ম সম্পাদক পদে প্রথম আলোর সুপ্রিয় চাকমা, কোষাধ্যক্ষ পদে এটিএন বাংলার পূলক চক্রবর্তী, দপ্তর সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার ( বাসস) মনসুর আহম্মেদ, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলা নিউজের মঈন উদ্দিন বাপ্পী এবং সদস্য পদে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও দৈ নিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহাবুব আহমদ ও এশিয়ান টিভির প্রতিনিধি আলমগীর মানিক নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল ১০টায় প্রেস ক্লাবের হলরুমে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট ও অর্থনৈতিক রিপোর্ট উপস্থাপন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...